রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট

অবস্থার উন্নতি হচ্ছে খাদিজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khadija2আওয়ার ইসলাম: শাবিপ্রবি ছাত্রলীগ নেতার চাপাতির আঘাতে গুরুতর আহত কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

রোববার স্কয়ার হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে খাদিজার চাচা সাংবাদিকদের এ কথা জানান।

খাদিজার চাচা বলেন, 'সকালে চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, খাদিজার অবস্থার উন্নতি হচ্ছে, যদিও সেটি খুব ধীরে। আমরা এখনও আশাবাদী যে নার্গিস সুস্থ হয়ে বাড়ি ফিরবে।' তিনি ঘটনার হোতা ছাত্রলীগ নেতা বদরুল আলমের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

এর আগে খাদিজার মাথায় দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তার অবস্থা সম্পর্কে জানায় স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।

এফএফ