রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট

বাংলাদেশের জনগণ কাশ্মীরের সঙ্গে আছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

duduআওয়ার ইসলাম: বাংলাদেশ সরকার ভারতের পাশে আছে- প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ বাংলাদেশের জনগণ কাশ্মীরের সঙ্গে আছে। কারণ আমরা সাধারণ মানুষকে হত্যা করা হোক, তা আমরা সমর্থন করি না। আর বিএনপিও এই নীতিতে বিশ্বাস করে না।’

আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত এক প্রতিবাদী নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবির) ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক বদরুল আলমের ঘটনা আঁড়াল করতেই শনিবার সরকার জঙ্গিবাদের ঘটনা সামনে নিয়ে এসেছে। তিনি বলেন, জঙ্গিদের আইনের আওতায় না এনে হত্যা করা হচ্ছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি’ শীর্ষক এ সভায় অনুষ্ঠিত হয়।

এফএফ

</