রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট

মাশরাফির প্রশংসা করলো আইসিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

masrafiআওয়ার ইসলাম: বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রশংসা করেছে আইসিসি। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ের পর টুইটারে মাশরাফির প্রশংসা করে আইসিসির অফিসিয়াল পেজে টুইট করা হয়েছে। আইসিসি টুইটারে লিখেছে, বাংলাদেশের অধিনায়ক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কী কঠিন লড়াইটা না করলো। মাশরাফি মর্তুজার সে কী পারফরমেন্স!

মাশরাফির অলরাউন্ড পারফরম্যান্সে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩৪ রানের জয় পেয়েছে টাইগাররা। এই জয়ে সিরিজে ১-১ এ সমতায় ফিরেছে টাইগাররা। আর জয়ের এ ম্যাচে মাশরাফির অনবদ্য পারফরম্যান্সের প্রশংসা করে আইসিসি নিজেদের অফিসিয়াল পেজে টুইট করেছে।

রোববার ব্যাট হাতে মাঠে নেমে ২৯ বলে ৪৪ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে বাংলাদেশকে লড়াই করার মতো রান এনে দেন মাশরাফি। পরে বল হাতে ২৯ রানে ৪ উইকেট নিয়ে দলকে এনে দেন দুর্দান্ত এক জয়।

এফএফ