রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট

বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীনের সহযোগিতা চেয়েছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kha-shiআওয়ার ইসলাম: বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সবসময় চীনের সহযোগিতা চান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শুক্রবার সন্ধ্যায় হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশ সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল জানান, চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে। তারপর থেকেই বাংলাদেশের সঙ্গে চীনের অকৃত্রিম সম্পর্ক স্থাপিত হয়েছে।

উন্নয়নের ক্ষেত্রে চীন যে ভূরাজনৈতিক ভূমিকা পালন করছে, বাংলাদেশ তাতে সমর্থন করবে বলে জানান মির্জা ফখরুল।

এফএফ