রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট

পদ্মা সেতু প্রসঙ্গ এড়িয়ে গেলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংকের অর্থায়ন প্রত্যাহার করা নিয়ে মূল্যায়ন জানতে চাইলে প্রসঙ্গটি এড়িয়ে গেলেন সংস্থাটির প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

আজ সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। তখন তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প নেওয়া হয়। সম্ভাব্য দুর্নীতির অভিযোগ এনে সংস্থাটি তাদের প্রতিশ্রুত অর্থায়ন প্রত্যাহার করে নেয়। এরপর বাংলাদেশ নিজস্ব অর্থায়নে এই সেতুর কাজ অব্যাহত রেখেছে।

পদ্মা সেতু বিষয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে জিম ইয়ং কিমের মূল্যায়ন ও অনুভূতি কী তা জানতে চান এক সাংবাদিক। এ সময় কিম বলেন, ‘বাংলাদেশ অনেক ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশের অন্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে বিশ্বব্যাংক তাদের বিনিয়োগ অব্যাহত রাখছে।’

সূত্র: এন টিভি

এফএফ