রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট

বন্ধ হলো সিটিসেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

citycellআওয়ার ইসলাম: বেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেলের জন্য বরাদ্দকৃত তরঙ্গ স্থগিত করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।আদালতের নির্দেশনা অনুযায়ী বকেয়া পরিশোধ না করায় এই ব্যবস্থা নেয়া হলো। এর মধ্য দিয়ে দেশের প্রথম এই মোবাইল ফোন অপারেটর কোম্পানির কার্যক্রম বন্ধ হলো।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বৃহস্পতিবার সন্ধ্যায় বিটিআরসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটিসেলের জন্য বরাদ্দকৃত বেতার তরঙ্গ বা কার্যক্রম স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেন ।

সংবাদ সম্মেলনে সিটিসেলের বেতার তরঙ্গ স্থগিতের কারণ ব্যাখা করেন বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বিটিআরসির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফএফ