রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট

ভণ্ডপীরকে ৯ মাসের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

vondopirআওয়ার ইসলাম: সুনামগঞ্জের ছাতকে লালসালু খ্যাত এক ভণ্ডপীর খতিবুর রহমানকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ওই ভণ্ডপীরকে গাঁজা সেবন, নারী-পুরুষদের ফুসলিয়ে মুরিদ করাসহ নানা অভিযোগে বুধবার রাতে  ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান ৯ মাসের কারাদণ্ডের রায় দেন।

খতিবুর রহমান উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী মণিপুরী পল্লীখ্যাত ধ্বণি টিলার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালসালু পরিহিত ভণ্ডপীর খতিবুর রহমান দীর্ঘ দিন ধরেই ধ্বণি টিলায় নির্জনস্থানে আস্থানা গড়ে মদ, গাঁজা ও হেরোইন সেবনসহ সহযোগীদের নিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। খবর পেয়ে গাঁজাসহ বুধবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

এফএফ