রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট

বামপন্থী থেকে আওয়ামী লীগের শীর্ষে যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dhaka-timsআওয়ার ইসলাম: আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ে স্থান পেয়েছেন চার বামপন্থী নেতা। দলটির ২০তম জাতীয় সম্মেলনে ঘোষিত কমিটিতে তিন বামপন্থী নেতাকে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে। তারা হলেন মতিয়া চৌধুরী, নুরুল ইসলাম নাহিদ ও আব্দুল মান্নান খান। আর যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন ডা. দীপু মনি। তারা সবাই বামপন্থী নেতা হিসেবে বেশ পরিচিত।

বর্তমান সরকারের কৃষিমন্ত্রী এবং দলের সদ্য পুনর্নির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি। ১৯৬৩-৬৪ সালে ছাত্র ইউনিয়ন থেকে রোকেয়া হলের ভিপি এবং ১৯৬৪ সালে ডাকসুর সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। ১৯৬৫ সালে মতিয়া চৌধুরী ও রাশেদ খান মেননের নেতৃত্বে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে ছাত্র ইউনিয়ন। তবে মূল অংশ থেকে যায় মতিয়ার নেতৃত্বে। তার নামেই ছাত্র ইউনিয়নে একটি গ্রুপের নাম হয়েছিল 'মতিয়া গ্রুপ'।

১৯৭৯ সালে যখন আবদুর রাজ্জাক আওয়ামী লীগের মধ্যমণি, মতিয়া তখন ন্যাপ ছেড়ে তার সতীর্থদের নিয়ে আওয়ামী লীগে যোগ দেন। ১৯৮৬ সালে দলের কৃষিবিষয়ক সম্পাদকের দায়িত্ব পাওয়া মতিয়া চৌধুরী বর্তমানে দলটির নীতিনির্ধারণী পর্যায়ের প্রভাবশালী নেতা।

১৯৯৬ সাল থেকে পরবর্তী সময়ে তিন দফা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রতিটিতেই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি। ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদে তিনি কৃষি, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এরপর ২০০৯ সাল থেকে আরো দুই দফায় মন্ত্রী হিসেবে টানা দায়িত্ব পালন করছেন তিনি।

আওয়ামী লীগের নতুন সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদেরও রাজনৈতিক জীবনের সূচনা বামপন্থী দলের হাত ধরে। বাংলাদেশ যুব ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি নাহিদ ১৯৭০ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। তা ছাড়া এই সংগঠনের সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

১৯৯৩ সালে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) অন্যতম সম্পাদক নির্বাচিত হয়ে দীর্ঘ সময় পার্টির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন নাহিদ। এ ছাড়া তিনি পার্টির আদর্শগত শিক্ষা এবং আন্তর্জাতিক সম্পাদক হিসেবেও দায়িà¦