সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শুরু হলো ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন হলুদ মিডিয়ার অপপ্রচার মোকাবিলায় আমাদের প্রস্তুতি কোথায়? শাপলা চত্বর হত্যা: হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল আজ ট্রেনের সাথে বাস-মাহেন্দ্রা-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২, আহত ২০ যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ

ভোটকেন্দ্রে ৩ জনকে ছুরিকাঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam24আওয়ার ইসলাম: যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নে উপনির্বাচনে ভোটগ্রহণের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছে।

আজ সোমবার সকাল ৮টা থেকে দেশের অন্যান্য স্থানের মতো ইউনিয়নের রানিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলা হয়।

এ সময় তিনজনকে ছুরিকাঘাত করা হয়। তাদের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছুরিকাঘাতে আহতরা হলেন অবনী তরফদার, কৃষ্ণ মণ্ডল ও নরহরি মণ্ডল। এ ছাড়া আরো তিনজনকে গণপিটুনি দেওয়া হয়।

রানিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ছুরিকাঘাতে তিনজন আহত হওয়ার বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

গত ৩১ আগস্ট পাশাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেমের মরদেহ যশোর শহরের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। ফলে এ ইউনিয়নে চেয়ারম্যান পদ শূন্য হয়। নির্বাচন কমিশন এখানে উপপনির্বাচনের তফসিল ঘোষণা করে। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওবায়দুল ইসলাম। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে লড়ছেন শাহীন রেজা।

সূত্র: এনটিভি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ