রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা

কাজ করলে নিন্দুকের সমালোচনা সইতে হবে : আল্লামা নূর হোসাইন কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kasemi

মোস্তুফা ওয়াদুদ :   জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ও বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমীকে নিয়ে সম্প্রতি  সমালোচনা চলছে। তবে এসব যৌক্তিক-অযৌক্তি সমালোচনা একেবারেই উড়িয়ে দিলেন আল্লামা নূর হোসেন কাসেমী। বললেন, সমালোচনা নয়; কাজের নাম ইসমে আজম।

গতকাল আওয়ার ইসলামের পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হলে এই প্রতিবেদক তিনি বলেন,  কে কী বললো? আর কে কী করলো? সেদিকে কান দেয়ার সময় নেই। এসব দিকে না তাকিয়ে কাজে মন দেওয়া উচিত। কাজের নাম ইসমে আজম। কাজ করা দরকার। কাজ করলে নিন্দুকের সমালোচনা সইতে হবেই।

একই বিষয়ে জানতে চাইলে আল্লামা কাসেমীর একান্ত সহকারী মাওলানা নাজমুল হাসান বলেছেন, আল্লামা নূর হোসাইন কাসেমী জাতীয় রাহবার। তিনি মানুষের সুখ-দুখের সাথী। মানুষের কল্যানেই সর্বদা সময় ব্যয় করেন। এমনকি নিজের কোনো স্বার্থের দিকেও কখনো চোখ তুলে তাকান না । যেখানে মানুষের কল্যাণ হবে তিনি সেখানে ছুটে যান। এ ছুটে যাওয়াটা কি তাঁর অন্যায়? তার বিরুদ্ধে যারা ধরেছে তারা নিজেরাই পরিশেষে তোপে পড়বে। এতে আল্লামা কাসেমীর প্রতি মানুষের ভালবাসা কমবে না বরং বাড়বে।

মাওলানা নাজমুল হাসান আরও বলেন, যারা কাসেমীকে নিয়ে মিথ্যা রটনা এবং অপপ্রচার করছে, তারা রাজনৈতিক উদ্দেশ্যে করছে।

আল্লামা শফীর হাতে মাওলানা কাসেমীর বায়াত অনুকরণীয় আদর্শ: ড. আফম খালিদ হোসেন

আল্লামা শফীর সাক্ষাৎ চান ফরীদ উদ্দীন মাসঊদ

আরআর