রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা

বিএনপিই সংলাপের বিষয়ে আন্তরিক নয়: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obaidul-qaderআওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপির সংলাপ করার কোনো ইচ্ছে নেই।

রোববার দুপুরে সেতুভবনে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত শেষে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটির বিষয়ে রাষ্ট্রপতিই সিদ্ধান্ত নেবেন।

মন্ত্রী আরও বলেন, 'প্রধানমন্ত্রী বেগম জিয়ার সন্তানের মৃত্যুতে তার ঘরের দরজায় গেলেন। দরজাটা সেদিন বন্ধ করে দেয়া কি সংলাপের দরজা বন্ধ করে দেওয়া নয়? সংলাপ তারা আন্তরিকভাবে চান না। এটাতো আমাদের সংবিধানেই আছে যে, কিভাবে সার্চ কমিটি হবে। কিভাবে নির্বাচন কমিশন হবে এবং কিভাবে তারা নির্বাচন পরিচালনা করবে।

এফএফ