সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
হলুদ মিডিয়ার অপপ্রচার মোকাবিলায় আমাদের প্রস্তুতি কোথায়? শাপলা চত্বর হত্যা: হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল আজ ট্রেনের সাথে বাস-মাহেন্দ্রা-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২, আহত ২০ যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

দুদকের সততা স্টোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dudak

আওয়ার ইসলাম: কোনো বিক্রেতা নেই। দোকানে প্রয়োজনীয় পণ্য থরে থরে সাজানো। ক্রেতারা পণ্য কিনে পণ্যের গায়ে লেখা দাম দেখে হিসাব করে নির্ধারিত বাক্সে টাকা রাখছেন। পণ্য নিয়ে ফিরে যাচ্ছেন।

বাংলাদেশে হতে যাচ্ছে এ ধরনের দোকান। নাম হবে ‘সততা স্টোর’। উদ্যোগটি দুর্নীতি দমন কমিশনের। আর বাস্তবায়ন করবে দেশের বিভিন্ন এলাকার নির্ধারিত কিছু মাধ্যমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, সততা অভ্যাস ও চর্চার বিষয়। তরুণ প্রজন্মের মধ্যে সততার চর্চা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। ইকবাল মাহমুদ বলেন, কমিশন দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধের ওপর গুরুত্ব দিচ্ছে। আগামী প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা, দুর্নীতিকে ঘৃণা করার মানসিকতা ও সততার চর্চা তৈরির মাধ্যমে দুর্নীতিবিরোধী আন্দোলনকে এগিয়ে নিতে চায় কমিশন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ