রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বেফাক মহাসচিবকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kamal3

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা আবদুল জব্বার জাহানাবাদীকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার রাত ৭ টা ৫ মিনিটের তিনি মগবাজারের হলি ফ্যামিলি হাসপাতালে যান বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন কাওরান বাজার আম্বরশাহ জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম।

স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতালে মাওলানা আবদুল জব্বার জাহানাবাদীর স্বাস্থ্যের খোঁজ খবর নেন। দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল ও বেফাকের যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক ও বেফাকের সহকারী মহাসচিব মাওলানা জোবায়ের আহমদ চৌধুরী।

মন্ত্রী মহোদয় হলি লাইফের কর্তৃপক্ষের সঙ্গে তার উন্নত চিকিৎসার জন্য আলোচনা করেছেন এবং কর্তৃপক্ষতে তিনি আন্তরিকতার সঙ্গে চিকিৎসার অনুরোধ করেছেন।

গত সপ্তায় মাওলানা আব্দুল জব্বার হঠাৎ অসুস্থ হলে তাকে ঢাকার খিলগাওয়ের খিদমাহ হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্হ্যের অবনতি এবং কিডনি, ফুসফুস ও স্বাশ্বকষ্ট বেড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য মগবাজারের হলি লাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এইচএ

কে হবেন ‘দেশ গবেষক’? অংশ নিন আপনিও। দেখুন ফেসবুক পেইজ   

desh2

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ