রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা

‘রাষ্ট্রধর্ম ইসলামের বিরোধীদের মানুষ প্রত্যাখ্যান করবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mahfuzul-haq3আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম আছে থাকবে। যারা এর বিরুদ্ধে কথা বলে ও ষড়যন্ত্র করে দেশের মানুষ তাকে প্রত্যাক্ষান করবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক ‘সুযোগ পেলে রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিল করা হবে’ এ বক্তব্য দিয়ে দেশে কী সৃষ্টি করতে চাচ্ছেন জনগণ জানতে চায়। যে বিষয়টি আদালতের মাধ্যমে মিমাংসিত, সে বিষয় নিয়ে বক্তব্য জনগণের সন্দেহ সৃষ্টি হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) সংগঠনের প্রচার ও অফিস সম্পাদক আজিজুর রহমান হেলাল স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আসলেই কি আওয়ামী লীগ সুযোগ পেলে রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিবে? না কি আব্দুর রাজ্জাকের মতো লোকেরা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। এ বিষয়ে আওয়ামীলীগকে জাতির সামনে স্পষ্ট করতে হবে। ৯৫% মুসলমানের দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দেয়ার ষড়যন্ত্র করলে দেশের জনগণ রেহাই দিবে না। প্রয়োজনে রাজ পথে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে।

আরআর