আওয়ার ইসলাম: ১৬৯ ভিআইপি আসামির বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দুদক। সংগঠনের দায়ের করা দুর্নীতি মামলায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংশ্লিষ্ট দপ্তর চলতি বছরের এপ্রিল মাস থেকে তালিকাভুক্ত আসামির নাম ও ঠিকানাসহ বিমানবন্দরের ইমিগ্রেশন শাখা, এসবি ও র্যাব কর্মকর্তাদের দপ্তরে দফায় দফায় চিঠি পাঠাচ্ছে। দুদকের একটি ঊর্ধ্বতন সূত্রে এ তথ্য নিশ্চিত করে।
সূত্র জানায়, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের শুরুতে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে উপপরিচালক মো. ইব্রাহিমের স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে বেসিক ব্যাংকের ৪ হাজার কোটি টাকা ঋণ কেলেঙ্কারি মামলার আরো ১৮ আসামির নামের তালিকা প্রশাসনের ওই সব শাখায় পাঠানো হয়, যার ১৭ জনই ব্যবসায়ী। তাদের মধ্যে মেসার্স ভয়েস এন্টারপ্রাইজের এমডি সৈয়দ হাসিবুল গনি গালিব ও পরিচালক সৈয়দ রাজিয়া বানুর বিরুদ্ধে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর মতিঝিল থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়। একই দিনে ৪৫ কোটি ৬০ লাখ ৩৭ হাজার টাকা আত্মসাতের ঘটনায় গুলশান থানায় মামলা করা হয় মেসার্স ইউকে বাংলা ট্রেডিং লি. চেয়ারম্যান আহমেদ তাজ উদ্দিন, পরিচালক মো. মুস্তাকুর রহমান ও বেসিক ব্যাংকের জিএম আবদুল মোনায়েম খানের বিরুদ্ধে।
১৬ কোটি ১২ লাখ টাকা আত্মসাতের ঘটনায় ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করা হয় রিলায়েন্স শিপিং লাইনের মালিক আসিফ ইকবাল ও ইউনিক সার্ভে সার্ভিস ব্যুরোর সার্ভেয়ার ও পার্টনার মো. সিরাজুল ইসলামের নামে। একই তারিখে ৭৪ কোটি ১৪ লাখ ৯৯ হাজার টাকা আত্মসাতের ঘটনায় মতিঝিল থানায় ইমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লি. চেয়ারম্যান সৈয়দ মনোয়ারুল ইসলাম, পরিচালক এএসএম মনিরুল ইসলাম, পরিচালক সুজন কুমার বসাক ও পরিচালক অমিতাভ ভৌমিকের নামে মামলা হয়।
৭০ কোটি ৭০ লাখ ৬৪ হাজার টাকা আত্মসাতের ঘটনায় ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর মতিঝিল থানায় মামলা হয় আর কে ফুডস লি. এমডি মো. আব্দুল কুদ্দুস, পরিচালক রানী বেগম, কামরুল হাসান, রাশেদুল হাসান ও সার্ভেয়ার মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে। ৫২ কোটি ৫১ লাখ ৩২ হাজার ৯৮৫ টাকা আত্মসাতের ঘটনায় ২৩ সেপ্টেম্বর দায়ের করা মামলায় আসামি করা হয় মেসার্স টেলিওয়েজ ইন্টারন্যাশনালের এমডি শওকত আজিম ও চেয়ারম্যান রিজিয়া বেগমকে।
এর আগà