রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা

ভাঙবো তবু মচকাবো না: সেলিনা হায়াত আইভি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iv-1আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন নিয়ে বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, 'আমি চুনকার মেয়ে। ভাঙবো, তবু মচকাবো না।'

তিনি দাবি করেছেন, 'নারায়ণগঞ্জের একটি পরিবারের নেতৃত্বে তৃণমূলের নামে সার্কিট হাউজে যে গোপন বৈঠক হয়েছে তা প্রধানমন্ত্রী জানেন।'

শুক্রবার নারায়ণগঞ্জ বন্দরের মদনগঞ্জে প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম আবদুল হক মাদবরের বাড়িতে তার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে উপস্থিত জনতার উদ্দেশে আইভী এসব কথা বলেন।

তিনি বলেন, 'দলীয় মনোনয়ন আমিই পাব। নৌকার মালিক প্রধানমন্ত্রী। তিনি আমাকেই নৌকা দেবেন এবং আমি নৌকার মান রাখবো।'

এফএফ