সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

রোহিঙ্গা হত্যা বন্ধে ঢাকার ২৩ থানায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

islami_andolon5আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, মিয়ানমারের মুসলমানদের উপর যে অমানবিক নির্যাতন চলছে তা ইতিহাসের সকল পৈশাচিক নারকীয় তান্ডবকেও হার মানায়। রোহিঙ্গারাদের নাগরিকত্ব বাতিল করে তাদেরকে সে দেশের নাগরিক নয় বলে, তাদের উপর যে পাশবিকতা, নির্মমতা ও হত্যাযজ্ঞ চলছে তা যে কোন আত্মাই কেঁদে উঠতে বাধ্য।

তিনি মিয়ানমারের মুসলমানদের রক্ষা এবং তাদের নিরাপত্তার সাথে বসবাসের ব্যবস্থা করতে মুসলিম বিশ্বসহ জাতিসংঘ, ওআইসি এবং মানবতাবাদী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, রোহিঙ্গারাও মানুষ, তাদের বাঁচাতে দিতে হবে। রাখাইন প্রদেশেই তাদেরকে নিরাপত্তার সাথে বসবাসের ব্যবস্থা করতে হবে। গণহত্যার মূল নায়কদের কঠোর শাস্তি দিতে জাতিসংঘ কার্যকরি উদ্যোগ নিতে হবে।

তিনি পীর সাহেব চরমোনাই ঘোষিত ৫ ডিসেম্বর ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস ঘেরাও এবং ১৮ ডিসেম্বর মিয়ানমান অভিমূখে লংমার্চ কর্মসুচী সফলের আহ্বান জানিয়ে বলেছেন, মিয়ানমার দূতাবাস ও মিয়ানমার অভিমুখে লংমার্চ সফলে দলমত, জাতিধর্ম নির্বিশেষে সফলের আহ্বান জানান।

আজ শুক্রবার বাদ জুম’আ জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানার বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শাহবাগ থানা সভাপতি আব্দুল ওহাব খানের সভাপতিত্বে এবং বংশাল থানার সেক্রেটারী মুহা. শাহআলমের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহবাগ থানা সেক্রেটারী আলহাজ্ব কামরুল হাসান, আব্দুর রহমান।

মহানগর দক্ষিণ ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে ঢাকা মহানগরীর ২৩টি থানায় পৃথক পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শ্যামপুর থানার বিক্ষোভ: জুরাইন আলম মার্কেটের সামনে থানা সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারী মুহা. হুমায়ূন কবীরের পরিচালনায় শ্যামপুরে অনুষ্ঠিত বিক্ষোভে বক্তব্য রাখেন আলহাজ্ব শফিকুল à