গ্রন্থনা: দিদার শফিক
১.ট্রাম্পের আপত্তিতে জাতিসংঘে ইসরায়েলবিরোধী প্রস্তাব স্থগিত
পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের নিন্দা এবং এ প্রক্রিয়া বন্ধের দাবিতে জাতিসংঘে মিসরের পেশ করা একটি প্রস্তাবের ওপর গতকাল শুক্রবার রাতে ভোটাভুটি হয়েছে। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৪টি। যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত ছিল।
তবে এ প্রস্তাবের ওপর আগের দিন বৃহস্পতিবার ভোটাভুটির কথা থাকলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের আপত্তিতে তা স্থগিত করা হয়েছিল।
মিসর ভোট স্থগিত করার পদক্ষেপ নেওয়ার পর এ নিয়ে সক্রিয় হয় কয়েকটি দেশ। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড, মালয়েশিয়া, সেনেগাল ও ভেনেজুয়েলার অনুরোধে গতকাল ভোটের আয়োজন করা হয়।
ইসরায়েলের বসতি স্থাপনের নিন্দা করে তৈরি প্রস্তাবের খসড়া গত বুধবার রাতে নিরাপত্তা পরিষদে বিলি করে মিসর। পরদিন বৃহস্পতিবার এ নিয়ে ভোটাভুটির কথা জানালেও শেষ মুহূর্তে পিছু হটে দেশটি। তারা প্রস্তাবটি স্থগিত করার আহ্বান জানায়। মিসরের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়। (প্রথম আলো)
২.গার্মেন্ট কারখানা বন্ধে ট্রেড ইউনিয়নের দায় রয়েছে
দেশীয় ও আন্তর্জাতিক নানা চাপে সরকার তৈরি পোশাক কারখানায় ট্রেড ইউনিয়ন দেয়ার প্রক্রিয়া সহজ করেছে। ফলে গত তিন বছরে এসব কারখানায় ট্রেড ইউনিয়নের সংখ্যা বেড়েছে। অবশ্য এ প্রক্রিয়ার শুরু থেকেই মালিকপক্ষ অবাধে ট্রেড ইউনিয়ন দেওয়ার বিরোধিতা করে আসছিল।তাদের ভাষ্য, ট্রেড ইউনিয়নের ফলে কারখানায় উপকারের চেয়ে ক্ষতিই হয় বেশি। হিসাবমতে, এ পর্যন্ত ৫৪৯টি তৈরি পোশাক কারখানায় ট্রেড ইউনিয়ন দেয়া হয়েছে।
পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ অভিযোগ করে বলছে, ট্রেড ইউনিয়ন নেতাদের দৌরাত্ম্যের কারণে ২৬২টি কারখানা বন্ধ হয়ে গেছে। তাদের ভাষ্যমতে, এভাবে বেশুমার ট্রেড ইউনিয়ন করতে দেওয়ার প্রক্রিয়া অব্যাহত থাকলে ভবিষ্যতে মালিকরা শ্রমিক ও শ্রমিক নামধারী নেতাদের কাছে জিম্মি হয়ে পড়বে। (ইত্তেফাক)
৩.বিজিবি-বিএসএফ বৈঠক: সীমান্তে গুলি না চালাতে ঐকমত্য
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১ ব্যাটালিয়নের অধীনস্থ চর মাজারদিয়া পোস্টেà