
আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এক দুর্বিসহ অবস্থা বিরাজ করছে। গুম, খুনসহ সন্ত্রাসী কর্মকান্ড ভয়াবহ পর্যায়ে রয়েছে। আজকের পত্রিকায় জঙ্গি বোমায় আহত ৪ বছরের এক শিশুর কাতর চাহনি সবাইকে ব্যথিত করেছে। এ অবস্থা থেকে বেড়িয়ে আসতে হবে। আমাদের নেত্রী সুষ্ঠু নির্বাচনের একটি প্রস্তাব দিয়েছেন। সংকট উত্তরণে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। একমাত্র নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর সম্ভব।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৯ম অধিবেশনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী বক্তব্যে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, আমরা আন্দোলন সংগ্রাম রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টির জন্যে। দেশ ও জনগণের কল্যানের জন্যে আমরা জীবন দিতে প্রস্তুত। আমরা সবসময় জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে। আমরা সারা দুনিয়ার মজলুমের মুক্তি কামনা করি। বিশেষ করে রোহিঙ্গার মজলুম মুসলমানদের উপর মিয়নমার সরকার যে অবমানবিক নির্যাতন চালাচ্ছে তার বিরুদ্ধে সবাইকে গর্জে উঠতে হবে।
২৫ ডিসেম্বর রবিবার সকাল ৯টায় ঢাকাস্থ কাজী বশির মিলনায়তনে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অধিবেশনে সম্মানিত মেহমান হিসেবে বক্তব্য পেশ করেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর অধ্যক্ষ মাসউদ খান, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীর প্রতীক, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবুর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি’র চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তুজা, ন্যাপ ভাসানীর সভাপতি এডভোকেট আজহারুল ইসলাম চৌদুরী, সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মুস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুà¦