আওয়ার ইসলাম: দেশের ৬১ জেলা পরিষদে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নির্বাচন। ইতোমধ্যেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
৬১ জেলার ২১ জেলায় নির্বাচন হয়নি। এরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শেরপুর : শেরপুর জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক) হুমায়ূন কবীর রুমান। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট চন্দন কুমার পালকে পরাজিত করেছেন। মোটরসাইকেল প্রতীক নিয়ে হুমাযূন কবীর রুমান পেয়েছেন ৫৬৩ ভোট। আর আনারস প্রতীক নিয়ে অ্যাডভোকেট চন্দন কুমার পাল পেয়েছেন ১৭৬ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে ৬৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল আলম। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ এমদাদুল বারী পেয়েছেন ৫৯৯ ভোট।
নরসিংদী : নরসিংদীর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আসাদোজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার শান্তিপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত এ নির্বাচনে ৫৮০ ভোট পেয়ে তিনি জয় লাভ করেন। তার নির্বাচনী প্রতীক ছিল আনারস।
গাইবান্ধা : জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান সরকার (ঘোড়া) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার বিকেল পৌনে ৫টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক এ ফলাফল ঘোষণা করেন।
সাতক্ষীরা : জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দলীয় প্রার্থী মুনসুর আহমেদকে পরাজিত করে চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন। জেলার ১৫টি কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। এর মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ৬৪৮ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের দলীয় প্রার্থী মুনসুর আহমেদ ১৭৮ ভোট পেয়েছেন। স্থগিতকৃত তিনটি কেন্দ্রে ভোটের সংখ্যা ২০৭। তাই স্থগিতকৃত ভোট কেন্দ্রের ভোট দ্বারা চেয়ারম্যান পদের ফলাফল পরিবর্তন হওয়া সম্ভব নয়।
কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বà¦