গ্রন্থনা: দিদার শফিক
১.আন্তর্জাতিক চাপ বাড়ছে মিয়ানমারের ওপর
রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিপীড়নের অভিযোগে ধীরে ধীরে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। নিজেদের এই চাপকে ভিন্ন খাতে প্রবাহিত করতে উল্টো এখন বাংলাদেশ সম্পর্কে অপপ্রচারে নেমেছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিয়ানমার সরকার।
রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ অযথা অপপ্রচার চালাচ্ছে এবং সমস্যা নিয়ে মিয়ানমারের সঙ্গে কোনো আলোচনায় বসেনি বলে তারা প্রচার চালাচ্ছে। অথচ বাংলাদেশের সঙ্গে সামরিক বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী পর্যায়ের দুটি আলোচনা পিছিয়ে দিয়েছে মিয়ানমার।
কূটনৈতিক সূত্রগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী মাসে মালয়েশিয়ায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে নোবেল পুরস্কার বিজয়ী বিশ্বের ১৩ জন বিশিষ্ট নাগরিকের বিবৃতি মিয়ানমারের জন্য নতুন করে অস্বস্তি তৈরি করেছে।
বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালানোর পাশাপাশি রোহিঙ্গাদের চিরতরে তাদের স্বদেশে অবৈধ করার অংশ হিসেবে গত বুধবার থেকে বাড়িভিত্তিক শুমারি শুরু করেছে অং সান সু চির সরকার।
জাতিসংঘের মানবিক সম্পর্কবিষয়ক সমন্বয় দপ্তরের এক তথ্যে জানা গেছে, রাখাইনে শুরু হওয়া এই শুমারিতে কোনো বাড়িতে গিয়ে কাউকে না পেলে তাকে চিরদিনের জন্য মিয়ানমারের অবৈধ নাগরিক হিসেবে গণ্য করা হবে। প্রথম আলো
২.মামলা জট নিরসনে আইন সংশোধন চান বিচারকরা : সিআরপিসিতে প্লী-বার্গেইন চালুর সুপারিশ
মামলা জট নিরসনে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) ও দণ্ডবিধি আইনের সংশোধন চেয়েছেন নিম্ন আদালতের বিচারকরা। তারা বলেছেন, দেওয়ানি মামলা দ্রুত এবং ঐকমত্যের ভিত্তিতে নিষ্পত্তির জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি চালু করতেই দেওয়ানি কার্যবিধি সংশোধন করা হয়।
যার মাধ্যমে মধ্যস্থতা বা মেডিয়েশন প্রক্রিয়ায় আদালত নিজেই বিরোধ মীমাংসার উদ্যোগ নিতে পারে। বিদ্যমান মামলা জট নিরসনে দেওয়ানি কার্যবিধির মতই ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) ও দণ্ডবিধি আইন সংশোধন করে আপোষের বিধান আরো বিস্তৃত ও সহজ করার উদ্যোগ নিতে পারে সরকার।
এছাড়া সিআরপিসিতে প্লী-বার্গেইন চালুর সুপারিশ করেন বিচারকরা। বিচারকরা বলেন, এডিআর এমন একটি পরীক্ষিত পদ্ধতি যা স্বল্প খরচে ও স্বল্প সময়ে মামলার দ্রুত নিষ্পত্তিতে সহায়ক হয়।
‘বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির কার্যকর প্রয়োগে বাধà