রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮


দৈনিকের বিশেষ ১০ সংবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

all_newsগ্রন্থনা: দিদার শফিক

১.খুলনায় আ.লীগ নেতাকে গুলি: প্রাণ গেল পথচারী নারীর

খুলনায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদের দিকে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক পথচারী নারীর বুকে লাগলে তিনি ঘটনাস্থলে মারা যান। নিহত নারীর নাম শিপ্রা কুণ্ডু (৫০)। তিনি ওই সময় পূজা-অর্চনার জন্য ফুল কিনে বাসায় ফিরছিলেন। তাঁর বাড়ি নগরের ইসলামপুর রোডে।

গতকাল শনিবার দুপুর ১২টার দিকে খুলনা নগরের ইসলামপুর রোডের দোলখোলার মোড় এলাকায় অবস্থিত শীতলাবাড়ী মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।

এদিকে জেড এ মাহমুদ প্রথম আলোকে বলেন, বারবার তাঁকে হত্যাচেষ্টার পেছনে আওয়ামী লীগেরই কারও ইন্ধন থাকতে পারে। তবে তিনি কারও নাম বলেননি।

জানতে চাইলে স্থানীয় সাংসদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আমাদের দলের মধ্যে কোনো বিরোধ নাই। মাদক সিন্ডিকেটই এই ঘটনায় জড়িত।’ এর আগে গতকাল ঘটনার পরপর খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাংসদ মিজানুর রহমান মাদক সিন্ডিকেটকেই দায়ী করেছিলেন।

জেড এ মাহমুদ বলেন, তিনি মোটরসাইকেলে করে পূর্ব বানিয়া খামার এলাকায় তাঁর বাসায় ফিরছিলেন। শীতলাবাড়ী মন্দিরের কাছে পৌঁছালে সেলিম নামের এক ব্যক্তি তাঁকে দাঁড় করান। মোটরসাইকেলের ওপর বসেই তিনি সেলিমের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় কয়েকটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেলিম সেটা দেখে তাঁকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল থেকে ফেলে দেন। ফলে গুলিটি তাঁর গায়ে লাগেনি। পরে তিনি উঠে দৌড় দেন। এ সময় আরও কয়েকটি গুলির শব্দ শোনেন তিনি। দুর্বৃত্তদের মুখ কাপড়ে ঢাকা ছিল বলে তাদের চিনতে পারেননি।

স্থানীয় কয়েকজন দোকানদার ও প্রত্যক্ষদর্শী বলেন, গুলির শব্দে পথচারীরা দিগ্‌বিদিক ছোটাছুটি শুরু করেন। এ সুযোগে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে দোলখোলা মোড় এলাকায় শিপ্রাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এলাকাবাসী তাঁকে প্রথমে সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।প্রথম আলো

২.নিজ বাসায় সন্ত্রাসীদের গুলিতে এমপি লিটন নিহত

নিজ বাসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। শনিবার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ গ্রামে নিজ বাড়িতে এ হামলার শিকার হন তিনি।

জাà¦