আওয়ার ইসলাম: মৌলিক অধিকার পরিপন্থি আইন প্রণয়ন না করতে জাতীয় সংসদকে বারণ করেছে হাইকোর্ট। আদালত বলেছেন, জাতীয় সংসদ আইন প্রণয়নের ক্ষেত্রে অপরিসীম ক্ষমতাবান নন।
সংসদকে ভুলে গেলে চলবে না যে তাদের ক্ষমতা সংবিধানের বিধি বিধান দ্বারা সীমাবদ্ধ। এই অভিমত দিয়ে হাইকোর্ট দায়মুক্তি অধ্যাদেশকে অবৈধ ও বাতিল ঘোষণা করেছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায় প্রকাশিত হয়।
প্রকাশিত রায়টি ৫২ পৃষ্ঠার। রায়ে বলা হয়েছে, আইনগত প্রতিকার পাওয়ার অধিকার সংবিধান সকল নাগরিককে দিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি কোনো আদালতে প্রতিকার চাইতে এবং কারও বিরুদ্ধে মামলা বা বিচার প্রার্থনা করতে পারবে না-এটা সংবিধানের মৌলিক অধিকারের ধারণার সম্পূর্ণ পরিপন্থি। এই অভিযানের সময় যৌথ বাহিনীর কোনো সদস্যের দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা প্রতিকার চেয়ে ফৌজদারি বা দেওয়ানি মামলা করতে পারবেন।
মূল রায়টি লিখেছেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। নিজস্ব অভিমত দিয়ে রায়ে একমত পোষণ করেছেন কনিষ্ট বিচারক বিচারপতি মো. আশরাফুল কামাল। গত বছরের ১৩ সেপ্টেম্বর এই রায় ঘোষণা করা হয়।
রায়ে বলা হয়, রাষ্ট্রের তিনটি অঙ্গ যথা-নির্বাহী বিভাগ, আইন সভা ও বিচার বিভাগ। এই তিনটি অঙ্গই সংবিধান দ্বারা সৃষ্ট। অর্থাত্ তিনটি অঙ্গের কেউ সার্বভৌম নয়। প্রত্যেকটি অঙ্গ সংবিধানের বিধি বিধান সাপেক্ষে স্বাধীন। শ্রেষ্ঠত্ব শুধুমাত্র এই সংবিধানের। সংবিধানের শ্রেষ্ঠত্ব মানে জনগণের শ্রেষ্ঠত্ব। জনগণের অভিপ্রায় বা ইচ্ছার প্রতিফলন এই সংবিধান। রাষ্ট্রের তিনটি অঙ্গই সংবিধানের বিধি বিধান মেনে চলতে বাধ্য।
সংবিধানের ৬৫(১) অনুচ্ছেদ পর্যালোচনা করে হাইকোর্টের রায়ে বলা হয়, প্রজাতন্ত্রের সকল আইন প্রণয়নের ক্ষমতা শুধুমাত্র সংসদের এবং এই আইন প্রণয়নের ব্যাপারে সংসদ স্বাধীন। এতদসত্ত্বেও এই আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদের কিছু সুনির্দিষ্ট সীমাবদ্ধতা আছে। অর্থাত্ সংসদকে আইন প্রণয়ন করতে হবে সংবিধানের ‘বিধানাবলী সাপেক্ষে’। জাতীয় সংসদ কোনোভাবেই সংবিধানের বি