আওয়ার ইসলাম: আগুনে পুড়ে গেছে রাজধানীর গুলশান ১ নম্বরের ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেট। দীর্ঘ সময়েও আগুন নিয়ন্ত্রণে না আসায় দুই অংশে বিভক্ত ভবনটির ৬৩৪টি দোকানের অধিকাংশই পুড়ে গেছে। এ ছাড়া ৪০০ দোকানসহ ধসে পড়েছে মার্কেটের একাংশ। দোকানমালিকেরা বলছেন, আগুনে তাঁরা অনেকে সর্বস্বান্ত হয়ে গেছেন। তাঁদের উচ্ছেদ করতেই পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে বলে দোকানমালিকদের সন্দেহ। সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূচনা হয়ে থাকতে পারে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গত সোমবার দিবাগত রাত আড়াইটায় তাঁরা মার্কেটটিতে আগুন লাগার খবর পান। তারপর থেকে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট আগুন নির্বাপণের জন্য কাজ করে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি আগুন নেভেনি বলে তিনি জানান।
মার্কেটটির নিরাপত্তারক্ষী নূর মোহাম্মদ বলেন, ‘রাতে কাঁচা মার্কেটের দক্ষিণ পাশে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের শব্দ পাই। এরপর মার্কেটে আগুন জ্বলতে থাকে।’ আগুন দেখে তিনি প্রধান নিরাপত্তারক্ষী আবদুল আলীকে জানান। আবদুল আলী ফায়ার সার্ভিসে খবর দেন। আবদুল আলী বলেন, আগুনের খবর পেয়ে তিনি মার্কেটে এসে দেখেন, ‘কাঁচা মার্কেট’ হিসেবে পরিচিত চারতলা ভবনে দাউ দাউ করে আগুন জ্বলছে। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। রাত সাড়ে তিনটার দিকে কাঁচা মার্কেট ভবনটি ধসে পড়ে।
ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, খোলা জায়গাসহ ডিএনসিসি মার্কেটটির আয়তন প্রায় ১ লাখ ৮০০ বর্গফুট। পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত মার্কেটটির পাশাপাশি দুটি ভবন আছে। পশ্চিম দিকের দোতলা ভবনটি ‘পাকা মার্কেট’ নামে পরিচিত। এটির নিচতলায় ফার্নিচার এবং দ্বিতীয় তলায় পোশাক, জুতা ও খেলাধুলার পণ্য বিক্রির খুচরা ও পাইকারি বাজার। পূর্বাংশে ‘কাঁচা ও সুপার মার্কেট’ নামের ভবনটি চারতলা। এর নিচতলায় কাঁচাবাজারের দোকান ও ওপরের তলাগুলোতে প্রসাধন ও খাদ্যপণ্যের পাইকারি দোকান। ধসে পড়া এই ভবনে দোকান ছিল ৪০০টি।
ঘটনাস্থল পরিদর্শন করে ডিএনসিসির মেয়র আনিসুল হক বলেছেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে। তিনি বলেন, ‘স্বাà