রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন

স্কুল থেকে টাকা না-পেয়ে শিক্ষক পেটালেন ইউপি মেম্বার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

marআওয়ার ইসলাম: ময়মনসিংহের ভালুকায় টাকার ভাগ না দেওয়ায় ক্লাস রুমের ভেতর ঢুকিয়ে শিক্ষককে পেটালেন হারুন অর রশিদ হাই নামে স্থানীয় এক ইউপি সদস্য। এর প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীর ক্লাস বর্জন করে ইউপি সদস্যের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

গতকাল মঙ্গলবার উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের সানরাইজ উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।

স্থানীয়সূত্রে জানা যায়, ওই স্কুলে বই দেওয়ার সময় প্রত্যেক ছাত্র ছাত্রীদের কাছ থেকে সেশন ফি বাবদ ৫০ টাকা ও ভর্তি বাবদ ২০০ টাকা করে আদায় করেন স্কুলের শিক্ষকরা। ওই টাকার ভাগ নিতে যান ৮নং ডাকাতিয়া ইউনিয়নের ৮নং পাঁচগাঁও ওয়ার্ডের মেম্বার ও ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হারুন অর রশিদ হাই।

তিনি স্কুলে গিয়ে স্কুলের সহকারী শিক্ষক এবং হিসাব রক্ষক হাফিজউদ্দিন এর সাথে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ওই ইউপি সদস্য হাফিজ মাস্টারকে ক্লাস রুমে নিয়ে চড়-থাপ্পর এবং মারধর করেন। তাৎক্ষনিকভাবে স্থানীয় বাসিন্দা এবং স্কুল শিক্ষার্থীদের তোপের মুখে মেম্বার সটকে পরে। পরে আহত হাফিজউদ্দিন মাস্টারকে চিকিৎসার জন্য ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ডিএস