আওয়ার ইসলাম : বাংলাদেশিদের বিদেশ ভ্রমণে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) থাকা বাধ্যতামূলক।
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নির্দেশনা অনুযায়ী পাঁচ বছর আগে এমআরপি প্রকল্প শুরু হয়। বর্তমানে এর সুফল পাচ্ছেন দেশের জনগণ। প্রকল্পটির মেয়াদ শেষ হবে আগামী বছরের জুনে, তার আগেই আরও একটি প্রকল্প নেওয়া হচ্ছে।
আইকাওর নির্দেশনা না থাকলেও 'ইলেকট্রনিক পাসপোর্ট ও স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা' নামের প্রকল্পটি নিয়ে তোড়জোড় শুরু করেছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর। পাঁচ হাজার কোটি টাকা সম্ভাব্য ব্যয় ধরে এর জন্য অসম্পূর্ণ ও অসঙ্গতিপূর্ণ উন্নয়ন প্রকল্প প্রস্তাবনাও (ডিপিপি) প্রণয়ন হয়েছে। প্রকল্পের বিভিন্ন খাতে ইচ্ছামতো ব্যয় ধরা হয়েছে। মানা হয়নি ডিপিপি প্রণয়নের নির্দেশনাও।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্শ্ববর্তী বিভিন্ন দেশে এখনও ই-পাসপোর্ট চালু হয়নি। আইকাও ব্যবহার-সংক্রান্ত বাধ্যতামূলক সময় ও নূ্যনতম মান নির্ধারণ করে দেয়নি। ডিপিপি অসম্পূর্ণ হওয়ায় তা পুনরায় প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠাতে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ডিপিপিতে প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে সাত বছর। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল à