বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

উদ্ভট রাজনৈতিক দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dolরোকন রাইয়ান : মজার জন্য মানুষ কত কিছুই না করে। তাই বলে তামাশা করতে দল গঠন? হ্যা এমন ইতিহাসও তৈরি করেছে বিশ্বের নানা প্রান্তের মানুষেরা। বিশ্বের ইতিহাসে এমন কিছু রাজনৈতিক দল আছে যা গঠন করা হয়েছিল আনন্দ আর বিদ্রুপ করার জন্য। কিন্তু পরবর্তিতে সেগুলোই আবার গণআন্দোলনে রূপ নিয়েছে। লিপ্ত হয়েছে অধিকার আদায়ের সংগ্রামে। আসুন জেনে নেই এমন পাঁচটি দল সম্পর্কে।

The Rhinoceros Party of Canada (কানাডার গন্ডার পার্টি)

নাম গন্ডার পার্টি হলেও এটি আদৌ গন্ডারদের পার্টি নয়। মানুষেরই গড়া পার্টি এবং রীতিমতো অন্যান্য রাজনৈতিক দলের মতোই জনগণের প্রতিনিধিত্ব করে এরা। তবে এর প্রতীক হিসেবে গন্ডারের ছবিই বেছে নেয়া হয়েছে।

কানাডার বিদ্রুপাত্মক রাজনৈতিক দলের একটি দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। এসবের মধ্যে সবচেয়ে বিচিত্র পার্টির তালিকায় রয়েছে ‘দ্য রাইনোচেরস পার্টি অফ কানাডা’। মানুষকে হাস্যরসের খোরাক জোগানোর পাশাপাশি অধিকারের আন্দোলনও করত দলটি। ১৯৬৩ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দলটি। এমন বিচিত্র ও হাস্যকর নামের কারণেই খুব শিগগির মানুষের কাছে পরিচিতি পেয়ে যায়। টানা ৩০ বছর উদ্ভট সব হ্যাডলাইন তৈরি করেছে মিডিয়ার জন্য।

দলটির প্রতিষ্ঠাতা জ্যাকুইস ফেরন। ১৯২১ সালের ২০ জানুয়ারি জন্মগ্রহণ করেন। মারা যান ১৯৮৫ সালের ২২ এপ্রিল। জ্যাকুইস ফেরন পেশায় ছিলেন চিকিৎসক। তবে লেখালেখিও করতেন তিনি। সাধারণ খেয়ালের বসেই তিনি দলটি তৈরি করেছিলেন। তবে গঠনের পর এটি আর সাধারণ থাকেনি। সিরিয়াস নাগরিক আন্দোলনে মোড় নিয়েছে।

১৯৭০ সালে পার্টিতে একদল নামকরা শিল্পী যোগ দিলে এটি আরো শক্তিশালী হয়। শুধু তাই নয় সে বছরই দলটি দেশের সাধারণ নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতিও নিতে থাকে। এরমধ্যে জ্যাকুইস ফেরন, কবি গ্যাস্টন ও গায়ক মিশেল দেশটির মন্ট্রিল আসন থেকে প্রেসিডেন্ট ট্রুডোর বিপক্ষে প্রতিদ্ব›িদ্বতাও করেন। পার্টির সদস্যরা মার্কস ও কমিউনিস্ট মতবাদে বিশ্বাসী ছিলেন। দলটি ১৯৬৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ৭ বার জাতীয় নির্বাচনে অংশ নিলেও কোনো একটি আসন জিততে পারেনি। এর মধ্যে ১৯৮০ সালে সবচেয়ে বেশি ১২০ জন প্রার্থী নির্বাচন করে ভোট জিতেছেন ১,১০২৮৬ টি।

The  Guns and Dope Party (পিস্তল এবং মাদক পার্টি)

এই দলটি স্রেফ তামাশা এবং মজা করার জন্যই তৈরি হয়েছিল। কিন্তু এই মজা করা থেকেই একসময় মানুষ একে আপন করে নিতে থাকে। প্রচুর পরিমাণে হতাশাগ্রস্ত মানুষ ভিড়তে থাকে এই দলে একটু আনন্দ খোঁজার আশায়। আর এভাবেই দলটি এক সময় বৃহত্তর দলে পরিণত হয়।

ক্যালিফোর্নিয়ার এ দলটি গঠন করা হয় ২০০৩ সালে। জনকের নাà¦