বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

মালদ্বীপে এক ব্লগারকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মালদ্বীপের রাজধানী মালেতে ইয়ামিন রশিদ নামের এক ব্লগারকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ইয়ামিনের পরিবার দাবি করেছে, ২৯ বছর বয়সী রশিদকে তারই অ্যাপার্টমেন্টের সিড়িতে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়।

জানা যায়, রোববার সকালের দিকে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা তার ঘাড়ে এবং বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষনের মধ্যেই তিনি মারা যান।

নিহত রশিদ দ্য ডেইলি প্যানিক নামে একটি ব্লগ চালাতেন। সেখানে তিনি রাষ্ট্রীয় সন্ত্রাস থেকে শুরু করে বিভিন্ন ইস্যু নিয় মানবাধিকারের পক্ষে লিখতেন। শুধু তাই নয়, সুন্নী মুসলিম অধ্যুষিত দেশে তিনি সুন্নীদের বিরুদ্ধেও লিখতেন।

এনিয়ে গত পাঁচ বছরে মালদ্বীপে মোট তিনজন ব্লগারকে হত্যা করা হলো। এর আগে ২০১২ সালে ব্লগার ইসমাইল রশিদকে প্রায় একই কায়দায় হত্যা করা হয়েছিল। এছাড়াও আহমেদ রিলাওয়ান নামের এক সাংবাদিককেও ২০১৪ সালে হত্যা করা হয়।

ব্লগার-জঙ্গিরা মানবতার ক্ষতি করছে