সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

চারদিনের সফরে ভারত পৌঁছেছে মাহমুদ আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চারদিনের সফরে ভারতের নয়াদিল্লী পৌঁছেছেন। দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করতে রোববার রাতে নয়াদিল্লীতে পৌঁছান আব্বাস। তার সঙ্গে একটি প্রতিনিধি দলও রয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ভারতে প্রেসিডেন্ট আব্বাসের এটি তৃতীয় রাষ্ট্রীয় সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘এই সফর দ্বি-পাক্ষিক সম্পর্ক, মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় পর্যালোচনা করার সুযোগ করে দেবে। সফরকালে বিভিন্নক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক সই হবে বলে ধারণা করা হচ্ছে।
ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি আব্বাস প্যালেস্টাইন-ইন্ডিয়া টেকনো পার্কের মধ্যে সহযোগিতা গড়ে তুলতে নইদায় স্থাপিত সেন্টার ফর ডেভলপমেন্ট অব অ্যাডভান্স কম্পিউটিং (সি-ডিএসি) পরিদর্শন করবেন।
এ বছরের জুলাই মাসে ভারতের প্রধানমন্ত্রীর ইসরাইল সফরের প্রাক্কালে আব্বাস নয়াদিল্লী সফরে গেলেন। এদিকে মোদীর ইসরাইল সফর অনুষ্ঠিত হলে তিনিই হবেন দেশটি সফর করা ভারতের প্রথম প্রধানমন্ত্রী।
-এআরকে