সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না ‍সুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সুদানি তথ্যমন্ত্রী ও সরকারের মুখপাত্র আহমেদ ওসমান জানিয়েছেন, তার সরকার ইসরায়েলের সঙ্গে রাষ্ট্রীয় সম্পর্ক স্থাপন করতে যাচ্ছেন না। আরবি সংবাদমাধ্যম কুদস প্রেসের বরাত দিয়ে মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

সুদানের ওপর ২০ বছর ধরে মার্কিন আর্থিক নিষেধাজ্ঞা রয়েছে। বেশ কয়েকটি আরব ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়, ওই মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে সুদানকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে বলা হয়েছিল।

তবে সংবাদমাধ্যমের এ দাবি অস্বীকার করে সরকারি মুখপাত্র আহমেদ ওসমান বলেন, ‘মার্কিন কর্তৃপক্ষ বা অন্য কেউ আমাদের সামনে কোনও শর্ত রাখেনি।’

ওসমান বলেন, ‘১৯৫৬ সালে আমাদের স্বাধীনতার সময় থেকেই ইসরায়েলের বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। আর প্রকৃত মালিকরা তার অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত এতে পরিবর্তন আসার কোনও পরিবর্তন আসবে না।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়টি আমাদের কর্মসূচিতে নেই। এটা এটা কিছু মানুষের অলীক চিন্তা। এ নিয়ে দেশের ভেতরে বা বাইরে থেকে কেউ কোনও প্রস্তাব দেয়নি।’

-এআরকে