আওয়ার ইসলাম: রাজধানীতে আজ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অতিথির বক্তব্যে তিনি বলেন, বাজেটে জনগণের উপর করের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। বড় বড় মেগা প্রোজেক্টের মাধ্যমে সরকার সীমাহীন দুর্নিতী আড়াল করতে চাচ্ছে। এ সংকট উত্তরণে, মানুষের অধিকার প্রতিষ্ঠায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা দরকার। আর এ নির্বাচন হতে হবে নির্বাচনকালীন সরকারের অধিনে।
স্বাগত বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, আজকে মানুষ অহেতুক জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। এই রোজার মধ্যেও মানুষ গুম হয়ে যাচ্ছে। অনেক সাধারণ মানুষ রমজান মাসে জেল জুলুমের শিকার হচ্ছে। আজকে যে বাজেট পেশ করা হয়েছে তাতে সাধারণ জনগণের উপর মাত্রাতিরিক্ত করের বোঝা চাপানো হয়েছে। বিভিন্ন লুটপাটের অর্থ সংকুলনের জন্যে ট্যাক্স চাপিয়ে দেয়া হচ্ছে জনগণের ঘারে।
২ জুন ২০১৭ শুক্রবার বিকাল ৫:৩০ টায় রাজধানীর পুষ্পদাম রেস্টুরেন্টে এন্ড কনভেনশন হলে খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য পেশ করেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
সংগঠনের সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বীরপ্রতীক, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তুজা, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব ড. রেদওয়ান আহমদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক আবদুল করিম, মুসলিম লীগের সভাপতি এডভোকেট কাজী আবুল খায়ের, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্মমহাসচিব মাওলানা ফজলুল করিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, হামদুল্লাহ আল মেহেদী, ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তাফিজুর রহমান, জাগপা’র সাধারণ সম্পাদক