সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

প্যারিসের নটরডেম ক্যাথেড্রালে সন্ত্রাসী হামলার চেষ্টা, আতঙ্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী প্যারিসের নটরডেম ক্যাথেড্রালের বাইরে এক ব্যক্তি হাতুড়ি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করেছে বলে জানিয়েছে ফ্রান্সের পুলিশ। পুলিশ হামলাকারীকে গুলি চালায়। এতে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, সন্দেহভাজন হামলাকারীর বুকে গুলি লেগেছে। পুলিশ ধারণা করছে এটা 'সন্ত্রাসী হামলা'। এ সময়
ক্যাথেড্রালের ভেতরে অন্তত ৯০০ মানুষ অবস্থান করছিল।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, কিছু মানুষ হাত উপরে তুলে আছেন। ঘটনাস্থলের আশেপাশের এলাকা আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে ফেলে।

ক্যালিন গরম্যান নামে একজন আমেরিকান পর্যটক ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি বলছেন, "নটরডেম ক্যাথেড্রালের ভেতরে ঢুকবো এমন সময় শুনি হইচই, গুলির শব্দ। আমি এরপর আর ঢুকিনি। একটু দূরে চলে আসি। দেখি হামলাকারী রাস্তায় পড়ে আছে, যেখানে তাকে পুলিশ গুলি করেছে"।

২০১৫ সালে প্যারিসে জঙ্গি হামলায় ১৩০ জন নিহত হবার পর থেকে ফ্রান্সে জরুরি অবস্থা জারি রয়েছে।
লন্ডন ব্রিজে গাড়ি চাপা ও এলোপাতাড়ি ছুরি চালিয়ে সাত জনকে হত্যার ঘটনার তিনদিনের মাথায় প্যারিসে হামলার চেষ্টা চালানো হলো।

পুরাণ ঢাকার আসগর আলী হাসপাতালে চিকিৎসা চলছে আল্লামা শফীর