বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

আল্লামা আহমদ শফীর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, গুজব না ছড়াতে মুফতি ফয়জুল্লাহর আহবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানী ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী স্বাস্থ্যের উন্নতি ঘটেছে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন হেফাজতে ইসলামের বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মুফতি ফয়জুল্লাহ ।

তিনি বলেন, উম্মাহর রাহবার আল্লামা আহমদ শফী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। জাতির এ রাহবারকে নিয়ে উৎকণ্ঠায় রয়েছে দেশ-বিদেশের অসংখ্য মানুষ। এমন পরিস্থিতিতে এক চক্র উদ্দেশ্য প্রণোদিত হয়ে গুজব ছড়াচ্ছেন।’

পুরান ঢাকার আসগর আলী হাসপাতালে চিকিৎসা চলছে আল্লামা শফীর

তিনি বিনীত অনুরোধ করেন করেন যেনো কেউ গুজব না চড়ান এবং ভিত্তিহীন সংবাদ প্রচার না করেন।

উন্নত চিকিৎসার জন্য ৭ জুন আল্লামা আহমদ শফীকে রাজধানীর গেন্ডারিয়ায় আসগর আলী হাসপাতালে ভর্তি  করা হয়। সেখানে তিনি ডা. এআর নূরুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

আজ সকাল থেকেই হাসপাতালে আল্লামা আহমদ শফীকে এক নজর দেখার জন্য ভিড় করছেন আলেম ওলামা। দলবলে বিভিন্ন জায়গা থেকে এসে হুজুরের জন্য দোয়া করছেন।

-এআরকে