বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


তুরস্ক ও এরদোগানের গোপন যুদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সালাহউদ্দীন জাহাঙ্গীর

‘সুলতান সুলেমান’ নামের একটি ড্রামা সিরিয়াল বাংলায় ডাবিং করে চলছে বাংলাদেশের কোনো একটি টিভি চ্যানেলে। সিরিয়ালটিতে কী দেখানো হয়, তা দেখার কখনো সুযোগ হয়নি আমার। তবে এ সিরিয়ালটির সম্প্রচার নিয়ে একবার বেশ জলঘোলা হয়েছিলো, সে বিষয়ে সংবাদমাধ্যমে জানতে পারি। অন্যান্য কিছু টিভি চ্যানেল প্রতিবাদ করে বসে যে, বিদেশি এ সিরিয়ালটি বাংলাদেশে চলতে দেয়া যায় না। অতি দ্রুত এ সিরিয়ালটির সম্প্রচার বন্ধ করতে হবে... ইত্যকার দাবি-দাওয়া চলতে থাকে বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী এমনকি সুশীল সমাজ থেকেও।

পরে জানা যায়, সিরিয়ালটি বাংলাদেশে এতোটাই জনপ্রিয়, যে সময় সিরিয়ালটি সম্প্রচার হয় সে সময় অন্যান্য চ্যানেলের রেটিং হু হু করে কমে যেতে থাকে। সুতরাং অন্য চ্যানেলওয়ালাদের আঁতে তো ঘা লাগাটা স্বাভাবিকি। যদিও শেষ পর্যন্ত সিরিয়ালটির সম্প্রচার বন্ধ করা যায়নি। সিরিয়ালটি বেশ জনপ্রিয়তা নিয়েই বর্তমানে বাংলাদেশে সম্প্রচারিত হচ্ছে।

আমার আলোচনার বিষয় ‘সুলতান সুলেমান’ নামক টিভি সিরিয়াল নয়, আমি বলতে চাচ্ছি সাংস্কৃতিক যুদ্ধ নিয়ে। এদেশে ইন্ডিয়ান চ্যানেল রাজত্ব করছে বেশ ঘটা করেই। পাখি, কিরণমালা, রাখী বা এ ধরনের নানা নামে ইন্ডিয়ান অসংখ্য বাংলা ও হিন্দি সিরিয়াল চলছে বাংলাদেশের কেবল টিভিতে। বাংলাদেশের নারীসমাজ তো বটেই, পুরুষসমাজেরও বড় একটা অংশ এসব সিরিয়ালের পাঁড় ভক্ত। এর ফলে বাংলাদেশের মানুষের মাঝে খুব সহজেই ইন্ডিয়ার সংস্কৃতি আমদানি হচ্ছে। মানুষ এসব সিরিয়ালের মাধ্যমে পরিচিত হচ্ছে ইন্ডিয়ার ইতিহাস, সংস্কৃতি, লৌকিক আচরণ, ভৌগলিক পরিচিতি, তাদের ধর্ম, দেব-দেবী এবং ইন্ডিয়াগত সকল কিছুর সঙ্গেই। চলছে দারুণ এক মাইন্ড গেম। ধীরে ধীরে ইন্ডিয়ার সংস্কৃতি ছাপিয়ে যাবে আমাদের। ঈদকে বানানো হবে ফেস্টিভ্যাল, রমজানকে এক্সাইটিং এক্সপেরিমেন্ট, শবে কদর বা শবে বরাত হয়ে যাবে প্রাসাদ খাওয়া আর আতশবাজি উড়ানোর ধুম। এ নিয়ে বিস্তর আক্ষেপ আরেকদিন বলা যাবে। আজকে সুলতান সুলেমান নিয়ে বলি।

‘সুলতান সুলেমান’ ড্রামা সিরিয়ালটি তুরস্কে তৈরি। তুরস্কের কলা-কুশলীদের দ্বারাই এর নির্মাণ ও চলচ্চিত্রায়ন হয়েছে। এখন কথা হলো, এ ড্রামা সিরিয়ালটি বাংলাদেশে ঢুকলো কীভাবে? যেখানে বাংলাদেশে দেদার চলছে ইন্ডিয়ান চ্যানেল সেখানে সুদূর তুরস্কের একটি ড্রামা সিরিয়াল কীভাবে বাংলাদেশের টিভি চ্যানেলকে আগ্à¦