সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

সৌদি আরবের দেয়া শর্ত অযৌক্তিক : কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরব ও তার জোটের দেয়া শর্তগুলো মানতে অস্বীকার করেছে কাতার। তারা বলেছে, শর্তগুলো অযৌক্তিক ও অকার্যকর।

শুক্রবার (২৩ জুন) এক বিবৃতিতে কাতার সরকারের যোগাযোগ কার্যালয়ের পরিচালক শেখ সাইফ বিন আহমেদ আল থানি বলেন, ‘শুরু থেকে কাতার যে কথা বলে আসছে এ শর্তগুলো তারই প্রমাণ। সন্ত্রাসবাদ ঠেকানোর কথা বলে এ অবরোধ আরোপ করা হলেও আসলে তা নয়, বরং এটি কাতারের সার্বভৌমত্ব সীমাবদ্ধ রাখা এবং আমাদের পররাষ্ট্র নীতিমালার আউটসোর্সি এর প্রশ্ন।’

বিবৃতিতে আরও বলা হয়, “মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি কাতার বয়কটকারী দেশগুলোকে আহবান জানিয়েছে যেন তারা অভিযোগের পক্ষে ‘যুক্তিসঙ্গ’ ও ‘কার্যকরী’ কারণ তুলে ধরে।

কাতারের অবরোধ তুলতে আল জাজিরা বন্ধসহ ১৩ শর্ত

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বয়কটকারী দেশগুলোর দাবি ‘পরিমিত’ ও ‘বাস্তবসম্মত’ হতে হবে। অথচ এ তালিকাটির মধ্যে সন্তোষজনক কিছু পাওয়া যায়নি।”

কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, চার আরব দেশের শর্তগুলো পর্যালোচনা করা হচ্ছে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে জবাব প্রস্তুত করা হচ্ছে।

উল্লেখ্য, ১০ দিনের মধ্যে সংবাদমাধ্যম আল জাজিরা বন্ধ করে দেওয়াসহ শুক্রবার কাতারের কাছে ১৩ দফা শর্তবিশিষ্ট একটি তালিকা পাঠায় সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন।  সেইসঙ্গে বলে দেওয়া হয়,কাতার যদি আরব দেশগুলোর নিষেধাজ্ঞার প্রত্যাহার চায় তবে অবশ্যই এ ১৩টি শর্ত পূরণ করতে হবে।

-এআরকে