বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মুক্তি পেয়েছেন জামায়াত নেতা মাসুদ ও দেলোয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদের দুদিন আগে গত ২৪ জুন শনিবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ একং ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন।

ঈদের দিন দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়ে আসা জামায়াতের একাধিক কর্মী এ তথ্য জানান।

জানা যায়, শনিবার জেল থেকে মুক্তিলাভ করেন জামায়ানেতা শফিকুল ইসলাম মাসুদ। এরপরই একটি গোয়েন্দা সংস্থা তাকে নিয়ে যায়। রাতে নিয়ে পরের দিন সকালে ছেড়ে দেয়। এছাড়া কারাগার থেকে ছাড়া পেয়েছেন দেলোয়ার হোসেন।

উল্লেখ্য, গত ২০১৪ সালের ৯ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার হন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদ সহ ১৯ শিবির নেতা-কর্মী। ওইদিন রাত আটটার দিকে তাদের আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে ২০১৬ সালের ২৪ এপ্রিল রাত সাড়ে ৮ টার দিকে জেল থেকে মুক্তি পেয়ে বেরুনোর সময় জেলগেট থেকে পুনরায় গ্রেফতার হন জামায়াতে ইসলামীর অবিভক্ত ঢাকা মহানগরীর এই সহকারী সেক্রেটারি।

এছাড়াও ২০১৩ সালের ৩১ মার্চ গ্রেফতার হয়েছিলেন দেলোয়ার হোসেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ