সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

নায়েফকে গৃহবন্দির করা হয়নি: সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি সরকারের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, সাবেক যুবরাজ মুহাম্মাদ বিন নায়েফকে গৃহবন্দি করা হয় নি। নায়েফকে গৃহবন্দি করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বের হওয়ার পর নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা তা অস্বীকার করলেন।

কয়েকদিন আগে নায়েফকে যুবরাজ পদ থেকে সরিয়ে দিয়েছেন রাজা সালমান বিন আবদুল আজিজ। আল-কায়েদা-বিরোধী লড়াইয়ে নায়েফ ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে আমেরিকার প্রশংসা অর্জন করেছিলেন।

নায়েফকে সরিয়ে দেয়ার বিষয়ে সবার আগে খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। পত্রিকাটি চার সাবেক মার্কিন কর্মকর্তা ও সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, নায়েফকে সৌদি আরব ত্যাগে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং তাকে রাজপ্রাসাদের ভেতরে থাকতে বলা হয়েছে।

বিষয়টি নিয়ে বার্তা সংস্থা রয়টার্স নায়েফের মন্তব্য জানার চেষ্টা করলেও তার কোনো মন্তব্য নিতে পারে নি। এ খবরের বিষয়ে ওই সৌদি কর্মকর্তা দুঃখ প্রকাশ করে বলছেন, নায়েফ পরিবারের সঙ্গে আছেন এবং স্বাধীনভাবে চলাফেরা করছেন; তিনি মেহমানদারিও করছেন। সংবাদমাধ্যম