শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বাংলাদেশিসহ ৪০০ অপরাধীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইন্টারপোলের নোটিশ পাবার পর গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত মোট ৪০০ অপরাধীকে নিজ দেশে পাঠিয়ে দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এরমধ্যে গুরুতর অপরাধী এক বাংলাদেশিও ছিল বলে ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট পক্ষ থেকে জানানো হয়েছে।
২০০৯ সাল অর্থাৎ প্রেসিডেন্ট বারাক ওবামা দায়িত্ব গ্রহণের সময় থেকে এ যাবত  গুরুতর অপরাধীকে বহিষ্কারের সংখ্যা ১৭০০। গুরুতর অপরাধই শুধু নয়, আমেরিকায় অভিবাসন আইন লংঘনের অপরাধেও অনেকে বহিষ্কৃত হয়েছে। এরা দালালকে মোটা অংকের অর্থ দিয়ে বিভিন্ন দেশ ঘুরে মেক্সিকো সীমান্তের দুর্গম পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় গ্রেফতার হয়।
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এবং এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশন্স (ইআরও) এর নির্বাহী সহযোগী পরিচালক ম্যাখিউ আলবেন্স বলেছেন, অপরাধীদের নিজ দেশে পাঠিয়ে দেয়ার এ অভিযান চলবে। আমেরিকানদের নিরাপত্তার স্বার্থেই আমরা তা চালিয়ে যেতে বদ্ধপরিকর।
এ বছরে গ্রেফতারকৃতদের অধিকাংশই আত্মগোপনে ছিল নিউইয়র্ক, নিউজার্সি, ফ্লোরিডা, আরিজোনা এবং টেক্সাসে। এদের মধ্যে ১২১ জনের বিরুদ্ধে হত্যা, ৩৫ জনের বিরুদ্ধে ধর্ষণ, ১৮ জনের বিরুদ্ধে গুরুতরভাবে আহত, ১৩ জনের বিরুদ্ধে অপহরণ এবং বড় ধরনের চুরির অভিযোগ ছিল ৩৯ জনের বিরুদ্ধে। নিজ দেশে জঘন্য অপকর্মের পর পালিয়ে যুক্তরাষ্ট্রে আসার পরও প্রায় সকলেই নানা অপরাধে লিপ্ত ছিল।
-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ