বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

নির্বাচনকালীন সহায়ক সরকার বিষয়ে রূপরেখা তৈরি করছে ২০ দলীয় জোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচনকালীন সহায়ক সরকার প্রতিষ্ঠার বিষয়ে শিগগিরই একটি রূপরেখা তুলে ধরার জন্য কাজ করছে বিএনপির হাইকমান্ড। এজন্য দলটির সংশ্লিষ্ট নেতা, বুদ্ধিজীবী এবং ২০ দলীয় জোটের শরিকদের লিখিত মতামত নিচ্ছে দলটি। এরই মধ্যে বেশ কয়েকটি দল তাদের মতামত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জমা দিয়েছে। বাকি দলগুলো এ সপ্তাহের মধ্যেই তাদের প্রস্তাবনা পেশ করবে। সবার মতামতের ভিত্তিতেই এটি চূড়ান্ত করা হবে। সংশ্লিষ্টরা এসব তথ্য জানিয়েছেন।

এদিকে বড় দলগুলোর মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের অধীনে নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনের পক্ষে মত দিয়েছে বিএনপি জোটের অধিকাংশ শরিক। এক্ষেত্রে সংসদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ করার ওপরও জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপেও এসব দল সহায়ক সরকারের বিষয়ে তাদের প্রস্তাবনা তুলে ধরবেন বলে তাদের নেতারা জানিয়েছেন।

জানা গেছে, চলতি মাসের প্রথম সপ্তাহে ২০ দলীয় জোটের শরিকদের সঙ্গে একাধিক বৈঠক করে নির্বাচনকালীন সহায়ক সরকারের বিষয়ে তাদের মতামত জমা দিতে বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব মতামতের ভিত্তিতেই বিএনপি তাদের রূপরেখার খসড়া চূড়ান্ত করবে। এটি চূড়ান্ত করার আগে আবারও জোট নেতাদের সঙ্গে বৈঠক করা হবে বলে বিএনপি মহাসচিবের পক্ষ থেকে আভাস দেয়া হয়। জোটের এ নেতার নির্দেশনা অনুযায়ী এরই মধ্যে কল্যাণ পার্টি, খেলাফত মজলিস, ডেমোক্র্যাটিক লীগসহ কয়েকটি দল তাদের প্রস্তাবনা জমা দিয়েছে। অনেকেই সহায়ক সরকারের প্রস্তাবনা জমা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।

এ বিষয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুল জলিল জানান, সহায়ক সরকারের বিষয়ে একটি প্রস্তাবনা বিএনপি মহাসচিবকে দেয়া হয়েছে। একই প্রস্তাবনা ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপেও প্রকাশ করা হবে। তিনি বলেন, আমাদের প্রস্তাবনায় নির্বাচনের সময় প্রধানমন্ত্রীর পদত্যাগ ও রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেয়ার আহ্বান জানিয়েছি। রাষ্ট্রপতি নিজে অথবা অন্য কাউকে প্রধান করে সাবেক এমপি অথবা বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে উপদেষ্টা নিয়োগ করবেন বলেও প্রস্তাব করেছি। বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া বলেন, বিএনপি মহাসচিবকে দেয়ার জà¦