বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

৭৫% পাসপোর্ট ভেরিফিকেশনে ঘুষ নিচ্ছে পুলিশ: টিআইবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাসপোর্ট তৈরিতে ভেরিফিকেশনের সময় শতকরা ৭৫ দশমিক ৩ জন গ্রাহকের কাছ থেকে এসবি (স্পেশাল ব্রাঞ্চ) পুলিশ ঘুষ বা নিয়ম-বহির্ভুত অর্থ নেয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় এ তথ্য ওঠে এসেছে। সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গবেষণার ফলাফলে টিআইবি জানায়, পুলিশ ভেরিফিকেশনের নামে ঘুষ বা নিয়ম-বহির্ভুত অর্থ হিসেবে গড়ে একজন সেবাগ্রহীতার কাছ থেকে ৭৯৭ টাকা আদায় করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টিআইবির প্রোগ্রাম ম্যানেজার রিসার্চ ও পলিসি মো. শাহনূর রহমানের নেতৃত্বে দেশের ২৬টি জেলায় পরিচালিত এক সমীক্ষার ভিত্তিতে গবেষণা প্রতিবেদনটি প্রস্তুত করা হয়।

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, পাসপোর্ট করার ক্ষেত্রে সিলেট অঞ্চলের গ্রাহকরা সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হচ্ছেন। অন্যদিকে রাজশাহী অঞ্চলের গ্রাহকরা কম দুর্নীতির শিকার হচ্ছেন।

সুলতানা কামাল বলেন, “২০১৫ সালে পাসপোর্ট দুর্নীতির বিষয়ে টিআইবি আরেকটি গবেষণা প্রতিবেদন তৈরি করেছিল। ওই প্রতিবেদনের কিছু সুপারিশ পাসপোর্ট অধিদফতর ও সরকার আমলে দুর্নীতি কমেছে।”

বর্তমান গবেষণা প্রতিবেদনের বরাতে তিনি জানান, পাসপোর্টে দুর্নীতির ক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন হয়েছে।

তবে এখনও পাসপোর্ট করতে গিয়ে বিদেশগামী শ্রমিকরাসহ সাধারণ মানুষ সেবা পাওয়ার ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের শিকার হচ্ছেন।

বিশেষ করে সরকারি কর্মকর্তাদের স্বজনরা সহজে পাসপোর্ট পেলেও সাধারণ মানুষকে পাসপোর্ট পেতে ভোগান্তির মুখোমুখি হতে হয় বলে জানান টিআইবির এ চেয়ারপার্সন।

এসব ভোগান্তির কারণ সম্পর্কে তিনি বলেন, কিছু মানুষ নিয়ম বহির্ভূত সুবিধা পাচ্ছে, এ কারণেই সাধারণ মানুষ সুবিধা পায় না।

পাসপোর্ট অফিসগুলোকে ঘিরে দালালদের উৎপাত ও দুর্নীতি প্রসঙ্গে সুলতানা কামাল বলেন, পাসপোর্ট অফিসের ভেতরে থেকেই কর্মকর্তারা দুর্নীতি প্রশ্রয় দেন, এ কারণেই দালালদের তৎপরতা বন্ধ করা যায় না।

তিনি অভিযোগ করেন, “বিভিন্ন কাগজপত্র সত্যায়িত করার জন্য অনিয়ম দুর্নীতির ক্ষেত্রে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে বাইরের ফটোকপির দোকানের যোগাসাজশ রয়েছে।”

এ সময় টিআইবি চেয়ারপার্সন অ্যাডভোকেট সুলতানা কামাল, নির্বাহী প