বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

৬ মাসের জন্য তিন তালাক নিষিদ্ধ হলো ভারতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের মুসলিমদের ব্যাপক আলোচনার মধ্যেই তিন তালাক প্রথাকে আগামী ৬ মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে সুপ্রিমকোর্ট।

এ বিষয়ে প্রধান বিচারপতি ও বাকি বিচারপতিদের মধ্যে মতপার্থক্য হয়। বেঞ্চের ৩ বিচারপতি বলেন, তিন তালাককে অসাংবিধানিক ঘোষণা করা হোক। এরপরই প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করে।

বেঞ্চের বাকি ২ বিচারপতি বলেন, এ নিয়ে কেন্দ্রকে আইন প্রণয়নের দায়িত্ব দেওয়া হোক। তাই তাদের কথাও আংশিক মেনে নিয়ে ৬ মাসের মধ্যে কেন্দ্রকে নতুন আইন প্রণয়ন করতে বলা হয়েছে।

আদালত আপাতত জানিয়েছে আগামী ৬ মাস তিন তালাক দেওয়া যাবে না। এদিন প্রধান বিচারপতি খেহর ও বিচারপতি এন আবদুল নাজির তিন তালাক প্রথা বেআইনি ঘোষণার বিরুদ্ধে ছিলেন। কিন্তু অন্য তিন বিচারপতি ইউ ইউ ললিত, আর এফ নরিম্যান ও কুরিয়েন জোসেফ এই প্রথাকে বেআইনি ঘোষণা করার পক্ষপাতিত্ব করেন।

তিন তালাকের বিরুদ্ধে যাঁরা শীর্ষ আদালতে পিটিশন ফাইল করেন, তাঁরা হলেন আফরিন রহমান, সায়ারা বানু, ইসরাত জাহান, গুলশন পারভিন ও ফারহা ফয়েজ।

‘তিন তালাক’ ইস্যুটি অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে: সাইয়্যেদ আরশাদ মাদানী