বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

মুফতি মুতীউর রহমান আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশের শীর্ষ আলেম, লেখক ও অনুবাদক, শেখ জনুরুদ্দীন (র.) দারুল কোরআন শামসুল উলুম চৌধুরীপাড়া মাদরাসার প্রধান মুফতি ও শায়খে সানি মুফতি মুতীউর রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি আজ সকাল ১১টা ১০ মিনিটে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালে অবস্থানরত চৌধুরীপাড়া মাদরাসার শিক্ষক মুফতী আবদুল বাতেন আওয়ার ইসলামকে এ সংবাদ নিশ্চিত করেছেন।

বেলা ১২ টার দিকে মুফতি মুতীউর রহমানের লাশ দীর্ঘদিনের কর্মস্থল চৌধুরীপাড়া মাদরাসা নেয়া হবে। সেখানে বাদ মাগরিব তার জানাযা হবে। জানাযার ইমামতি করবেন আল্লামা নূর হোসাইন কাসেমি।

জানাযা শেষে গ্রামের বাড়ি সিলেটে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।

তিনি দুই কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র রেখে গেছেন।

উল্লেখ্য, মুফতি মুতীউর রহমান দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগছিলেন। সর্বশেষ গত ২৩ আগস্ট হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে ভর্তি করা হয়।