শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ফিলিস্তিনিদের ঈদের নামাজে ইসরাইলের বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এবার ফিলিস্তিনিদের পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ে বাধা দিলো এক ইসরায়েলি মেয়র ও স্থানীয় পুলিশ।

শুক্রবার ইসরায়েলের শহর লিডাতে এই ঘটনা ঘটে।

শুক্রবার ঈদুল আজহার নামাজের সময় মধ্য ইসরায়েলের শহর লিডার মেয়র ইয়ার রেভিভো পুলিশ নিয়ে স্থানীয় মসজিদে প্রবেশ করেন।

তিনি মসজিদের মাইকে আজান দেওয়াকে শব্দ দূষণ হিসেবে আখ্যায়িত করেন। এ সময় তিনি মুসল্লিদের নামাজ পড়াতে বাধা দেন। এক পর্যায়ে মুসল্লিদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়।

মেয়রের দাবি, কোনও এক মুসল্লি তার হাতে আঘাত করেছেন। তবে মুসল্লিরা দাবি করেছেন, মেয়রের আচরণ ছিল বর্ণবাদী ও প্ররোচনামূলক। মুসল্লিরা জানান, মেয়র সংঘাত সৃষ্টির জন্য অজুহাত খুঁজছিলেন।

মসজিদে উপস্থিত এক মুসল্লি জানান, ইসরায়েলি পুলিশ চেষ্টা করে নামাজ পড়তে আসা ফিলিস্তিনিদের সরিয়ে দিতে।

এদিকে, শুক্রবার ঈদুল আজহার নামাজ আদায়ে আল-আকসা মসজিদে জড়ো হয়েছিলেন কয়েক হাজার ফিলিস্তিনি। বিভিন্ন ইসলামি ও আরব দেশ থেকেও মুসল্লিরা ঈদের নামাজ পড়তে আসেন আল-আকসায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ