শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রোহিঙ্গাদের খাদ্য সহায়তা বন্ধ করলো জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নিরাপত্তাহীনতার অভিযোগ দেখিয়ে মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা স্থগিত করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

মিয়ানমার সরকার অভিযোগ করেছে, রোহিঙ্গা যোদ্ধাদের হাতে ডব্লিউএফপি খাবার সরবরাহ করছে।এরই প্রেক্ষিতে খাবার সরবরাহ বন্ধ করলো সংস্থাটি।

তবে মিয়ানমার সরকারের এ অভিযোগ অস্বীকার করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি।

এদিকে,যতদ্রুত সম্ভব খাদ্য সাহায্য চালু করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। ডব্লিউএফপি এক বিবৃতিতে বলেছে, আমরা যত দ্রুত সম্ভব আক্রান্ত সব সম্প্রদায় ও সাম্প্রতিক অস্থিরতায় নতুন করে ক্ষতির শিকার লোকজনের মধ্যে পুনরায় ত্রাণ বিতরণ শুরু করতে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছি।

বিবৃতিতে বলা হয়েছে, খাদ্য সহায়তা কর্মসূচি স্থগিত করায় অন্য ঝুঁকিপূর্ণ ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত আড়াই লাখ মানুষের ওপর প্রভাব পড়বে।

উল্লেখ্য, জাতিগত নিধনের শিকার রোহিঙ্গা বিদ্রোহীরা গত ২২ আগস্ট মিয়ানমার পুলিশের ৩১টি নিরাপত্তা চৌকিতে একযোগে হামলা চালায় এমনটি দাবি করে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক রক্তক্ষয়ী অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী।

এরই মধ্যে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পাড়ি দিয়েছে হাজার হাজার নির‌্যাতিত রোহিঙ্গা ।

 

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, সম্প্রতি মিয়ানমার থেকে প্রায় ৫৮ হাজার ৬০০ মানুষ বাংলাদেশে পালিয়ে এসেছেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ