শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস শহরে ভয়াবহ দাবানল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস শহরে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। এবারের দাবানলকে ইতিহাসের ভয়াবহ বলা হচ্ছে। ইতিমধ্যে শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণে এরই মধ্যে গ্লেনডেল ও বারবেঙ্ক শহরের উপকণ্ঠে থাকা কয়েকশ বাড়ি খালি করে ফেলা হয়েছে।

শুক্রবার লা টুনা ক্যানিয়ন থেকে শুরু হওয়া দাবানল দুইদিনের মধ্যে প্রায় ৫ হাজার একর এলাকায় ছড়িয়ে পড়েছে। ধোঁয়া ও আগুনের আঁচ টের পাওয়া যাচ্ছে শহরজুড়ে। অন্তত তিনটি বাড়ি ভস্মীভূত হয়েছে; শহরের অন্যতম প্রধান সড়ক টু হান্ড্রেড টেন ফ্রি ওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার রাতেই শহরের মেয়র এরিক গারসেট্টি জরুরি অবস্থা ঘোষণা করেন; পরদিন ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন আরো বিস্তৃত এলাকাকে জরুরি অবস্থার অন্তর্ভূক্ত করেন।

‘যত বিস্তৃত এলাকায় আগুন ছড়িয়েছে, তাতে একে আমরা লস এঞ্জেলসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে চিহ্নিত করতে পারি’ জরুরি অবস্থা ঘোষণার পর সাংবাদিকদের এমনটাই বলেন মেয়র গারসেট্টি। দাবানলের কারণে পুরো ক্যালিফোর্নিয়ায় তাপদাহ ছড়িয়ে পড়েছে। জোরালো বাতাসে দাবানল আরো বিস্তৃত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পশ্চিমের আরও কয়েকটি শহরে বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। মন্টানা এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যের সরকারও আগুনের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে। খালি হয়ে গেছে হাজারেরও বেশি ঘরবাড়ি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ