শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় সবই করবে তুরস্ক: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আবারও মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের জন্য বাংলাদেশের দরজা খুলে দেওয়ার আহবান জানিয়েছে তুরস্ক। আর এতে বাংলাদেশের যে অর্থ খরচ হয় তা দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাবিশ উগলু।
আনাতলিয়া প্রদেশে ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি আয়োজিত ঈদ উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, ‘আমরা ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মাধ্যমেই এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি। এ বছরই রাখাইন রাজ্যের সংকট নিয়ে ওআইসির একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সমস্যার একটি স্থায়ী সমাধানে যা করা দরকার করব।’
তিনি আরও বলেন, বিশ্বে এমন কোন মুসলিম দেশ নেই, যারা মায়ানমারে ঘটে যাওয়া গণহত্যার বিরুদ্ধে তুরস্কের চেয়ে বেশি উচ্চকণ্ঠ। মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে তুরস্ক বিশ্বের দ্বিতীয়তম অবস্থানে রয়েছে।
তুর্কি পররাষ্ট্রমমন্ত্রী ইতোমধ্যে জাতিসংঘের সাবেক মহাসচিব ও রাখাইন-কমিশনের প্রধান কফি আনানের সাথে এ বিষয়ে টেলিফোনে আলোচনা করেন।
দৈনিক সাবাহ থেকে মুজাহিদুল ইসলামের অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ