শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

জেলে মালির কাজ পেলেন ধর্ষক বাবা রাম সিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আরাম-আয়েশের জীবন এবার হাওয়া। ধর্ষক বাবা গুরমিত রাম রহিমকে ডেরার বিপুল বৈভব ছেড়ে এখন জোড়া কম্বল সম্বল করে জেলে কাটাতে হবে দুই দশক। কিন্তু জেলের ভাত তাঁর অমনি জুটবে না। সশ্রম কারাদণ্ডে দণ্ডিত রাম রহিমকে রোহতকের সুনারিয়া জেলে কাজ করে খেতে হবে।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গুরমিত রাম রহিমকে জেলের বাগানে মালির কাজ দেওয়া হয়েছে। বাবার কোনো কথা শুনতে রাজি নয় জেল কর্তৃপক্ষ। আর পাঁচজন কয়েদির মতোই তিনি বাগানে মাটি কোপাবেন, গাছে পানি দেবেন, কাঁচি দিয়ে বড় গাছের ডাল কাটবেন। দিনের বড় সময়টা তাঁকে এই করেই কাটাতে হবে। আর এর জন্য বাবা বেতনও পাবেন। জেল কর্তৃপক্ষ তাঁর পারিশ্রমিক ধার্য করেছে দৈনিক ৪০ টাকা।

কয়েক দিন আগেও আরাম-আয়েশের জীবন কাটান রাম রহিম।

এখন রাতারাতি তিনি নিঃস্ব। কৃতকর্মের বোঝা ঘাড়ে নিয়ে উদ্ভিদ সেবায় বন্দিজীবন কেন করে কাটান, সেটাই এখন দেখার! সূত্র : এবেলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ