শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

শুধু রোহিঙ্গা নয় সব মুসলমানই নির্যাতনের শিকার মিয়ানমারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমারের স্বতন্ত্র মানবাধিকার গোষ্ঠী বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্ক আজ মঙ্গলবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, কেবলমাত্র রাখাইন প্রদেশের নয় বরং গোটা দেশের মুসলমানরা সরকারি মদদপুষ্ট নির্যাতনের শিকার হচ্ছে।

আজ প্রকাশিত এক প্রতিবেদনে মিয়ানমারের মুসলমানদের দুর্ভাগ্যের বিষয়টি তুলে ধরা হয়। এতে দ্ব্যার্থহীন ভাবে বলা হয়, গোটা দেশে সরকারি মদদে মুসলমান নির্যাতন চলছে। মুসলমান নির্যাতনে দেশটির সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ভিক্ষু এবং উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো জড়িত বলেও এতে উল্লেখ করা হয়।

এ প্রতিবেদন তৈরিতে সাড়ে তিনশ'র বেশি সাক্ষাৎকার নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গোষ্ঠীটি। গত বছরের আট মাসব্যাপী মিয়ানমারের ৪৬টি শহর ও গ্রাম থেকে এ সব সাক্ষাৎকার নেয়া হয়।

গণতান্ত্রিক শাসনব্যবস্থায় দেশটির উত্তরণের পর মুসলমানদের প্রতি পূর্বধারণা প্রসূত নির্যাতন বেড়েছে । এ ছাড়া, মুসলমানদেরকে সাধারণভাবে মিয়ানমারের নাগরিক হিসেবে গণ্য করা হয় না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দেশটির সব সংখ্যালঘু মুসলিম জাতিগোষ্ঠী নির্যাতনের শিকার হচ্ছে এবং অনেককেই এখনো জাতীয় পরিচয়পত্র দেয়া হয়নি বলেও এতে উল্লেখ করা হয়।

মিয়ানমারের সরকারি কর্মকর্তারা এ প্রতিবেদন সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। - ইন্টারনেট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ