শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রোহিঙ্গাদের দেশে ফেরা ঠেকাতে মিয়ানমার সীমান্তে পোঁতা হচ্ছে স্থলমাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব : সেনাবাহিনীর লাগাতার হামলা-নির্যাতন-ধর্ষণের মুখে রাখাইন রাজ্য থেকে জীবনের ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গারা যাতে আর মিয়ানমার নিজ বাড়িঘরে ফিরে যেতে না পারে, সে জন্য এবার মিয়ানমার সীমান্তে পুঁতা হচ্ছে প্রাণঘাতি স্থলমাইন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয়ের শহিদুল হক নামের এক কর্মকর্তা বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন। গত কয়েকদিন যাবত মিয়ানমার মাইন পোঁতার কাজ করছে। মাইন বিস্ফোরণে চলতি সপ্তাহ অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা যায়। তারা বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে দুজন শিশুও রয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশের একজন কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে জানিয়েছেন, সীমান্তে মাইন পেতে রাখার এবং এসব মাইনে বাংলাদেশে পলায়নরত রোহিঙ্গাদের হতাহত হওয়ার কিছু কিছু খবর তারাও পাচ্ছেন।

উল্লেখ্য, গত ১৩ দিনে দেড় লক্ষাধিক রোহিঙ্গা নির্যাতনের ভয়ে এখন বাংলাদেশে অবস্থান করছে। এরকম হাজার হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্তে বাধা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফলে তারা সীমান্তেই অবস্থান করছে।

সূত্র : আনাদুল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ