শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয় দিতে প্রস্তুত মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হত্যা-নির্যাতনের শিকার হয়ে উদ্বাস্তু হয়ে পড়া রোহিঙ্গা শরণার্থীদের সাময়িক আশ্রয় দেয়ার কথা জানিয়েছে মালয়েশিয়া।

এক্ষেত্রে পলায়নপর রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী নৌকাগুলোকে ফেরত পাঠাবে না মালয়েশিয়ার কোস্টগার্ড। বরং তারা শরণার্থীদের সাদরেই সাময়িক আশ্রয় দেবে।

শুক্রবার মালয়েশীয় কোস্টগার্ডের প্রধান জুলকিফলি আবু বকর এ কথা বলেন।

তিনি বলেন, সাধারণত আমরা জরুরি মানবিক সাহায্য দিয়ে তাদের নৌকার যাত্রাকে অব্যাহত রাখতে চেষ্টা করি এবং তাদের অন্যদিকে ফিরিয়ে দিই। কিন্তু দিনের শেষে মানবিক কারণে আমরা এখন আর তা করতে পারব না।

বরং রাখাইনের চলমান সঙ্ঘাতময় পরিস্থিতিতে এবার রোহিঙ্গা শরণার্থীদের কেউ দেশটিতে এলে তাদের সাময়িক আশ্রয় দেয়া হবে বলে জানান জুলকিফলি।

মুসলিমপ্রধান দেশ মালয়েশিয়া জাতিসংঘের শরণার্থী কনভেনশনে স্বাক্ষর করেনি। তারা শরণার্থীদের অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করে।

বর্তমানে দেশটিতে এক লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। আন্দামান সাগরের কয়েকশ মাইলের বিপজ্জনক সাগর পাড়ি দিয়ে রোহিঙ্গাদের সেখানে যেতে হয়।

নতুন করে রোহিঙ্গারা মালয়েশিয়ায় গেলে তাদের অভিবাসন বিভাগের বন্দিশালাগুলোতে থাকার জন্য ঘর পাবে বলে জানান জুলকিফলি। তবে এখানে থাকা বিদেশিদের কোনো ধরনের কাগজপত্র ছাড়াই আটকে রাখা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ